ফ্যাসিস্ট এর দোসর ও গুপ্ত অপসারন পরিষদ

🇧🇩
বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা স্বৈরাচারের দোসর ও গুপ্তদের অপসারণের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে অদ্য ২৬/০৫/২০২৬ তারিখ অফিসার্স ক্লাব ঢাকায় এক সভার মাধ্যমে ৫১(একান্ন) সদস্যের একটি শক্তিশালী পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদ অতি দ্রুত সরকারের সকল মন্ত্রণালয়/ দপ্তর/ সংস্থা থেকে সাবেক ফ্যাসিস্ট সরকারের সকল দোসর ও ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়ের চিহ্নিত গুপ্ত অফিসারদের অপসারণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ পরিষদ মনে করে ফ্যাসিস্টের দোসর ও গুপ্তরা গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল থাকলে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং সরকারের ভালো উদ্যোগকে ব্যর্থ করে দিবে।‌
কারণ, তারা ভিন্ন আদর্শে বিশ্বাস করে এবং অন্তর্বর্তী কালীন সরকারের দীর্ঘ আঠারো মাসে তারা বর্তমান সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কাজ করেছে এবং বক্তব্য দিয়েছে। এখনো গণতান্ত্রিক সরকারের বিপক্ষে তারা গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের বিপক্ষ শক্তিকে সহযোগিতা করছে। যে কারণে আবার ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার সাহস দেখাচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে জনগণের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী দেশপ্রেমিক প্রশাসন কাঠামো গড়ে তোলার জন্য কাজ করবে এই পরিষদ । কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে বা অবৈধ তদবিরের মাধ্যমে যাতে ফ্যাসিস্টের দোসর ও গুপ্তরা আবার পুনঃ প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এ পরিষদ। এই পরিষদকে সার্বিক সহযোগিতা করবে ন্যাশনালিস্ট রিসার্চ সেল।
পরিষদের কার্যক্রমে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী নাগরিকের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সদস্যরা।
নির্বাচিত পরিষদ নিম্নরূপ:
◑সভাপতি মোঃ শরীফ হোসেন, লোক প্রশাসন বিভাগ ঢাবি
◑সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন শিশির ইতিহাস বিভাগ ঢাবি,
◑সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিন দর্শন বিভাগ ঢাবি,
◑সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী রেজা দোজা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাবি,
◑প্রচার সম্পাদক মাহাবুবুর রশিদ টুটুল দর্শন বিভাগ ঢাবি,
◑আন্তর্জাতিক সম্পাদক পাঠান মোঃ আল হেলাল আজম সোহাগ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ঢাবি,
◑আইন সম্পাদক আব্দুস সালাম ঢাবি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
◑কোষাধ্যক্ষ খালিদ মোশাররফ জীবন সমাজ কল্যাণ বিভাগ ,

◑জিয়াউল হাসান নিক্সন সহ মোট ৫১ জন সদস্য।

Leave a Comment